অনেক কষ্টে উড়তে শিখেছি , আর ভূলতে রাজী নই
শোনার খাচার আমেজ চাইনে , গোধূলী বেলাই শই
রুপকথার সেই রাজকন্না থাক রূপকথাতেই তোলা
ধুলোমাখাঈ ভালো আমি ধুলোর মাঝেই রই
আকাশ পানে তাকিয়ে আমি খোলা মাঠে বেড়াই
ভালো তোমায় লাগলো যদি, নাই বা নজর ফেরাই
একসাথে কিছুটা সময়, চাদের আলোর নীচে
এসো কিছুটা পাই মোরা ,কিছুটা নাইবা হারাই
আবার উঠে নিজের পথে নিজের স্বপ্নের টানে
বেরিয়ে পরি চলো দুজনে খুজতে নিজের মানে
দেখা হবে আবার কোনো হারানো রাস্তার মোড়ে
তুমি চেনো আমায় কবিতায়,আমি চিনব তোমায় গানে
আবার অনেক গল্প হবে , কত কথা বলার আছে তোমায়
কতো ছেলেমানুষী খেয়াল বলোতো আমার মনে ঘুরে বেরায়
তবে শেসব হবে খোলা বাতাসে,না থাকবে কোনো বাধা
এমন ভাবেই ধরা দেবো মোরা ,কার সাধ্যি এ বাধন ছাড়ায়

No comments:
Post a Comment